হে প্রভু, তুমি এতই মহান!
রয়েছে তোমার এত বড় শান!
যদি সমুদ্র হয় কালি,
লেখতে লেখতে হয়ে যাবে খালি,
তবু শেষ হবে না তোমার গুণগান।
আমরা হৃদয়ে ভাবি যাই যত,
তুমি থাকো সে বিষয়ে সদা অবগত।
এ জগত চলে শুধু তোমার ইচ্ছাতে।
সব ক্ষমতা শুধু তোমারি হাতে।
তাই তো তোমার গান গাই অবিরত।
——————————————————————
কবিতাটি কোরআনের কিছু আয়াতের অর্থের আলোকে লেখা। লিখেছিলাম ২০১২ সাল বা তারও আগে।
একসময় গল্প-কবিতা লিখতাম। আর সেগুলো প্রকাশের জন্যই ব্লগে একাউন্ট খুলেছিলাম। ব্লগ দিয়ে ইন্টারনেট না চালালেও ব্লগের মাধ্যমেই ইন্টারনেট জগত চিনেছিলাম। কিন্তু ক্রমেই জড়িয়ে যাই ধর্মীয় এবং রাজনৈতিক বিতর্কে। আর আমার মাঝ থেকে হারিয়ে গল্প কবিতা লেখার সেই তীব্র আগ্রহ।
সেই সময়কার অনেক লেখাই এখন হারিয়ে গেছে। যেগুলো মনে আছে তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় একটি লেখা এটি।